গাংনীতে তুলাচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
মেহেরপুর গাংনীতে রাজস্ব বাজেটের অর্থায়নে তুলাচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বিকেলে গাংনী থানাপাড়া মাঠে তুলা উন্নয়ন বোর্ড এ আয়োজন করে। অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ড যশোর আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক ড. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ড. তাসদিকুর রহমান সনেট। অনুষ্ঠান পরিচালনা করেন কটন ইউনিট অফিসার মেহেরুল্লাহ এ সময় বক্তারা তুলাচাষীদের সার ও কীটনাশক প্রয়োগ এবং আগামীতে তুলা চাষ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।