আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর চালক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গার গাংনী আসমানখালী সাংগঠনিক থানার উদ্যোগে ভাংবাড়ীয়া গ্রামের ঈদগাহ মাঠে মঙ্গলবার বিকালে চালক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল।  

শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাংনী আসমানখালী থানা সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক, আলমডাঙ্গা উপজেলা আমীর সফিউল আলম বকুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল বলেন, চালক, কৃষক ও শ্রমিকরা সমাজের মূল চালিকাশক্তি। তাদের ঘাম এবং ত্যাগেই দেশ চলে। ন্যায্য মজুরি, অধিকার ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

তিনি কৃষকদের জন্য সুলভ মূল্যে সার–বীজ, সেচ সুবিধা ও ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশে প্রায় ৫০০ চালক অংশ নেন।

পরে রাত ৭টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন এবং সকাল থেকে বড় বাজার ও নিচের বাজার এলাকায় গণসংযোগ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।