কেডিকে ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ

কেডিকে প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলার কাশিপুর ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা থেকে কর্মসূচি শুরু হয় কাশিপুর স্কুলপাড়া এলাকা থেকে। পরে কেন্দ্রীয় মসজিদপাড়া, মাদ্রাসাপাড়া, বাবুপাড়াসহ বিভিন্ন মহল্লা এবং বাড়ি বাড়ি, চায়ের দোকান, পথচারী ও দিনমজুর মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ৩নং ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির উপকোষাধ্যক্ষ ও বিজিএমই সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। মাহমুদ হাসান খান বাবুকে একজন মহৎ ও মানবিক ব্যক্তি হিসেবে উল্লেখ করে নেতারা জানান বিগত বছরগুলোতে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন গ্রামে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিয়ে আসছেন। পাশাপাশি এলাকার কাঁচা রাস্তা ও হেরিংবোন রাস্তাগুলো পাকা করার উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেওয়া হবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি টিপু সুলতান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, সহ-সভাপতি আনেছুর রহমান হাবলু, হাসেম আলী, মাহবুল, আবুল কাশেম, নান্টু বিশ্বাসসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শেষে নেতারা বলেন গরীব দুঃখীর হৃদয় বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।