জীবননগর অফিস
জীবননগরে ছাত্রদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলের জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি ছিলেন, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ। উপস্থিত ছিলেন, জীবননগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাবির হোসেন রিংকু, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ, সহ-সভাপতি সাইদুর জামান অমিত, মোজাম্মেল হক শুভ, হাসিবুল মিয়া, সিহাব হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আল মোহাম্মদ সামি, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, ইয়াছিন ইসলাম, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শোয়েব আল ফাহাদ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক হয়েছেন সৌরভ হোসেন পবন প্রমুখ।


