আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজেদুল হক মুনির মেজো ভাই অবঃ সহঃ স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব সৈয়দ সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। রবিবার ভোর ৪টার দিকে অসুস্থতা জনিত কারণে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে কুমারী খন্দকার পাড়া পারিবারিক গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।
তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, বিশিষ্ট ব্যক্তিত্ব মজিবর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সাবেক ইউপি সদস্য মহাসিন আলী, বর্তমান ইউপি সদস্য সুক চাঁদ আলী, মাওলানা সাদেকুর রহমান, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলনসাধারণ, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্যামপুর দাখিল মাদ্রাসার সুপার আখতারুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হক, শামসুজ্জোহা শাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। জানাযা নামাজ পড়ান কুমারী খন্দকার পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সোনামিয়া।



