দর্শনা অফিস
দর্শনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দর্শনা বাস স্ট্যান্ড এলাকায় জেলা শ্রমিক দলের সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদারের নেতৃত্বে দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে শফিকুল ইসলাম সাবু তরফদার বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে। জনগণের জীবনমান উন্নয়নে তিনি কাজ করতে বদ্ধপরিকর। এসময় শ্রমিক দলের নেতারা বিএনপি ঘোষিত রাষ্ট্রসংস্কার বিষয়ক ৩১ দফা কর্মসূচির লিফলেটও বিতরণ করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ ফারুক, প্রচার সম্পাদক শওকত আলি লিটন, দর্শনা থানা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন মোল্লা, শ্রমিকদল নেতা খন্দকার মুন্নাফ, জেলা শ্রমিক দলের সদস্য আব্দুর রাজ্জাক, শ্রমিকদল নেতা জহুরুল ইসলাম, জাহাঙ্গীর, সোহরাব হোসেন, নাদের হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
দর্শনায় শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ



