গাংনীর ভাটপাড়া আবসনের শীতার্ত ৯০ পরিবার পেলো কম্বল

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে শীতার্ত ৯০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ভাটপাড়া আবাসনের বাসিন্দাদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর।
ভাটপাড়া ডিসি ইকো পার্কের ভিতরের আবাসনে বাসিন্দাদের সাথে কুশল বিনিময় ও কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, সাহারবাটি ইউপি চেয়ারম্যঅন আসমা খাতুন, সাহারবাটি ইউপি সচিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কম্বল বিতরণকালে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর বলেন, দেশের কোন নাগরিক শীতে কষ্ট পাবেনা। সরকারের পক্ষ থেকে তাদের জন্য প্রয়োজনীয় কম্বল দেওয়া হচ্ছে প্রয়োজনে আরো কম্বল দেওয়া হবে। সরকার সব সময় নাগরিকদের পাশে থাকবে। আমরা প্রতিটা গ্রামে নিয়মিত খোঁজ খবর নিচ্ছি এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি। এসময় আবাসনের ৯০ পরিবারকে কম্বল সহায়তা প্রদান করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।