জীবননগর প্রেসক্লাবের একাংশের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জীবননগর প্রেসক্লাবের একাংশের ২০২৫-২৭ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় জীবননগর প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসেন কচি আনুষ্ঠানিকভাবে কমিটির সভাপতি এমআর বাবু ও সাধারণ সম্পাদক নুর আলমকে শপথ পাঠ করান। কমিটির অন্যান্ন সদস্যদের চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবার শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার মূল আদর্শ সত্য, ন্যায় ও নিরপেক্ষতা অটুট রেখে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান। শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কনফারেন্স প্রাঙ্গণে ছিল প্রাণবন্ত পরিবেশ, উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের চুুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দৈনিক চুয়াডাঙ্গা প্রত্রিকার সম্পাদক ও প্রকাশস মাওলানা আজিজুর রহমান।
শপথ গ্রহণ করেন, দৈনিক ভোরের কাগজ পত্রিকার মামুনউর রহমান, আন্দোলনের বাজার পত্রিকার মুন্সী রায়হান উদ্দিন, দৈনিক সংগ্রাম পত্রিকার মাজেদুর রহমান লিটন, মাথাভাঙ্গা পত্রিকার নারায়ন ভৌমিক, দৈনিক মানবজমিন পত্রিকার হুমান কবির, আকাশ খবর পত্রিকার বশির উদ্দিন বিশ্বাস, সকালের সময়ের এম আই মুকুল, দৈনিক দেশের বানী পত্রিকার জাহাঙ্গীর আলম, দৈনিক এই আমার দেশ পত্রিকার মুন্সী খোকন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মিঠুন মাহমুদসহ উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আকিমুল ইসলাম, দৈনিক জনবানী পত্রিকার জামাল হোসেন খোকন, মনিরুল ইসলাম প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।