দর্শনা অফিস
দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে দর্শনা রেল ওয়ার্ড থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দর্শনা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে নতুন কমিটির নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটির সভাপতি মোফাজ্জেল হোসেন মোফা, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, সহ-সভাপতি রায়হান, রাজু আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাইফ, জুবায়ের হোসেন নিশান, সাংগঠনিক সম্পাদক লিখন হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, প্রচার সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রিফাত, ক্রীড়া সম্পাদক, মোহাম্মদ ইব্রাহিম সহ প্রমুখ।
দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির বর্ণাঢ্য শোভাযাত্রা



