জীবননগর পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক আনোয়ারুল হক’র ইন্তেকাল

জীবননগর অফিস
জীবননগর পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক ও জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন। মরহুমের পুত্র প্রভাষক আলমগীর কবীর জানান, স্টোকজনিত কারণে আনোয়ারুল হক জীবননগর শহরের বসুতিপাড়ার নিজ বাড়িতে গত শুক্রবার সকাল ১০.৪৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় নামাজে জানাযা শেষে জীবননগর কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। তিনি জীবননগর কেন্দ্রীয় কবরস্থানের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।