বাবার মৃত্যুতে দোয়া মাহফিল করাকে কেন্দ্র করে ছেলে খুন

ঝিনাইদহ অফিস
বাবার মৃত্যুতে দোয়া মাহফিল করা হলো না ছেলের। দূর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারাতে হলো তার। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটিতে এ র্মমান্তিক হত্যাকান্ড ঘটে। নিহত মুরাদ (৪০) পবহাটি গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সৌরভ পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি নিহত মুরাদের পিতা মারা যায় এবং তার পিতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করার ব্যাপারে গতকাল রাতে পরামর্শ করতে গেলে তারই চাচাতো ভাই আলম বলেন ভিক্ষা করে দোয়ার আয়োজন করতে। এরপর একপর্যায়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মুরাদ ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে একটি গ্যাস ও সিমেন্টের দোকানে বসে থাকা অবস্থায় তার চাচাতো ভাই আলমের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে কয়েকজন দূর্বৃত্তদের নিয়ে দেশীয় অস্ত্রসহকারে মুরাদের উপর হামলা করে। সে সময় মুরাদকে এলাপাতাড়ি কুপিয়ে যখম করে তারা পালিয়ে যায় এবং এরপর স্থানীয়রা টেরপেয়ে ঘটনাস্থলে ছুটে এসে মুরাদকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুূল্লাহ আল মামুন জানান, ঘটনাটি শুনা মাত্রই আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য সদর হাপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামীকে ধরতে পুুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।