‎কুতুবপুরে মহিলা জামায়াতের সমাবেশে মাসুদ পারভেজ রাসেল


‎স্টাফ রিপোর্টার‎
চুয়াডাঙ্গা সদর উপজেলার ‎কুতুবপুর ইউনিয়নে মহিলা জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বদরগঞ্জ বাকি বিল্লাহ মাদ্রাসা মাঠে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বদরগঞ্জ বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করা হয়।
‎ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  চুয়াডাঙ্গা-১ আসনের  জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, নারীর উন্নয়ন ছাড়া কোনো সমাজে স্থায়ী অগ্রগতি সম্ভব নয়। নারীরা শুধু পরিবারেই নয় দেশের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পরিবারে তাদের নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ নতুন প্রজন্ম গড়ে তোলে এবং সমাজের সব ক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের অগ্রগতিতে অনবদ্য ভূমিকা রাখে। ‎
‎ সমাবেশ শেষে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বদরগঞ্জ বাজার, কাঁচামালের বাজার ও মাছের বাজার পরিদর্শন করেন এবং ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি বাজারের বর্তমান অবস্থা, ব্যবসার সুযোগ-সুবিধা ও জনগণের সমস্যা শুনেন এবং সমাধানের লক্ষ্যে করণীয় নিয়ে আলোচনা করেন।
‎ গণসংযোগে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, উপজেলা নায়েবে আমীর মোঃ আব্দুল জব্বার, উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, উপজেলা অফিস সম্পাদক মোঃ আশির উদ্দীন, আইটি ও প্রচার সম্পাদক মোঃ মামুন হাওলাদার, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোঃ মাসুম, কুতুবপুর ইউনিয়ন আমীর মাওলানা খবির উদ্দীন, ইউনিয়ন সেক্রেটারি মোঃ মহরম মুন্সি ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।