স্টাফ রিপোর্টার
মহেশপুর চাঁদরতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ৪টায় ৫৮ বিজিবির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, মহেশপুর উপজেলার সামান্তা বিওপি এলাকার ৩০ নং চাঁদরতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম পিএসসি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বর্তমানে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এসআইআর (ঝওজ: ঝঢ়বপরধষ ওহঃবহংরাব জবারংরড়হ) এর কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষিতে, বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে পুশ-ইন করার সমুহ সম্ভাবনা রয়েছে। সীমান্ত দিয়ে বিএসএফ যাতে পুশ-ইন না করতে পারে সে বিষয়ে তিনি আনসার-ভিডিপি সহ স্থানীয় সকলের সতর্কতা এবং সহযোগিতার আহবান জানান। পুশ-ইন সম্পর্কে সজাগ থাকা, বিএসএফ এর গেইট পাহাড়া দেয়া, সীমান্তের ওপারের আত্মীয়-স্বজনের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিজিবি’কে জানানো এবং পুশ-ইন মোকাবেলায় সকলকে বিজিবি’র সাথে থাকার জন্য তিনি উদাত্ত আহবান জানান।
এছাড়াও তিনি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করা অর্থাৎ শুন্য লাইন অতিক্রম না করা, সন্ধ্যার পর শূন্য লাইনে গমন কিংবা অবস্থান না করা, সকল প্রকার চোরাকারবারীদের সামাজিকভাবে প্রতিহত করা, মাদক’কে সামাজিকভাবে বয়কট করা, চোরাকারবারী কিংবা মানব পাচারকারীদের সম্পর্কে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান। সভায় মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, মাটিলা কোম্পানী কমান্ডার, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
মহেশপুর চাঁদরতনপুরে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত



