আলমডাঙ্গা প্রতিনিধি
বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার উদ্যোগে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় আলমডাঙ্গা মাছবাজার সংলগ্ন উপজেরা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী কার্যক্রম হিসেবে শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ, বিশ্ব মানবাধিকার দিবস পালন এবং বিজয় দিবস উদযাপন সংক্রান্ত বিভিন্ন কর্মপরিকল্পনা আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ, সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী মন্ডল, সেক্রেটারি খাইরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শরাফাত হোসেন রাসেল, খঃ রাকিব হাসান রনি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সংগঠনিক সম্পাদক মামুন রেজা, শিক্ষা সম্পাদক আহসান কবির বকুল, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক হাফেজ গোলাম রাব্বি, হুমায়ন কবির, জাহিদ হাসান, ডন সুরভি শরীফা,পপি খাতুনসহ অনেকেই।
বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত



