আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাউকি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। আলমডাঙ্গা হারদী আর্মি ক্যাম্পের একটি ইউনিট শুক্রবার সকালে আলমডাঙ্গার ছত্রপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শামিম হোসেন, একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে আব্দুল হান্নান হোসেন, মনিরুল ইসলামের ছেলে লাল্টু।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি ককটেল বোমা, ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি হরিণের চামড়া, ৩ টি ফালা, ১ টি মোবাইল ফোন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গতকাল গ্রেফতারকৃত তিনজন আসামিকে চুয়াডাঙ্গা আদলেতে প্রেরন করা হয়েছে।
আলমডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা হান্নানসহ ৩জন গ্রেফতার



