মেহেরপুরে তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর অফিস

অবৈধ প্রক্রিয়ায় পেইন্ট তৈরির অপরাধে মেহেরপুরে নিভালাক পেইন্টস বাংলাদেশ লিমিটেড নামের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়। একই অভিযানে আরো দুটি দোকান থেকে ২০ হাজার টাকা জরিমান আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রং উৎপাদন করে আসছিল। র‌্যাবের সহযোগিতায় কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে লাইসেন্সবিহীন দোকানে তেল ও গ্যাস বিক্রয়ের অপরাধে শাহীন ট্রেডার্স থেকে ১৫ হাজার এবং অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য উৎপাদন করার নিউ বেঙ্গল ফুডস থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন র‌্যাব-১২ মেহেরপুর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।