গাংনীতে ধানের শীষের পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

মেহেরপুর অফিস

মেহেরপুর-২ (গাংনী) আসনে ধানের শীষ এর পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় গাংনী উপজেলার বাওট বাজার থেকে গাড়াডোব বাজার পর্যন্ত মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই আয়োজন করা হয়। মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। মোটরসাইকেল শোভাযাত্রা থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বুলবুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক ইমনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।