বেলগাছি মাদরাসার ছাত্র ইউসুফ আলীর কুরআন তেলওয়াতে সাফল্য

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা বেলগাছি মাদরাসার ছাত্র ইউসুফ আলী কুরআন তেলওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে। চুয়াডাঙ্গা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক কুরআন তেলওয়াত প্রতিযোগিতায় বেলাগাছী আছির উদ্দিন ইসলামিয়া মাদরাসার ছাত্র ইউসুফ আলী ক গ্রুপে জেলা পর্যায়ে ১ স্থান অর্জন করেছে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে উপজেলা পর্যায়ে সে প্রথম স্থান লাভ করে। ইউসুফ চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় গ্রামের হাফেজ ইয়াকুব আলীর ছেলে। সে সকলের দোয়া প্রার্থী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।