আলমডাঙ্গা ফুটবল একাডেমিতে থানাপাড়া সোসাইটির পাঁচটি ফুটবল প্রদান

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা ফুটবল একাডেমিতে থানাপাড়া সোসাইটির পাঁচটি ফুটবল প্রদান করা হয়েছে। বিকেল চারটার দিকে আলমডাঙ্গা ফুটবল একাডেমিতে থানাপাড়া সোসাইটির পক্ষ থেকে পাঁচটি ফুটবল উপহার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানে আলমডাঙ্গা ফুটবল একাডেমির সভাপতি সৈকত আলীর হাতে থানাপাড়া মডেল সোসাইটির দাতা সদস্য এম এ মান্নান জমিদারের পক্ষে সোসাইটির সভাপতি সাঈদ এম হিরন ফুটবলগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ব্যায়ামাগারের আহ্বায়ক ইকবাল হোসেন  মিয়া, মীর আসাদুজ্জামান উজ্জ্বল মিজানুর রহমান, শরিফুল ইসলাম, আলমডাঙ্গা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী এবং ফুটবল কোচ সোহাগ আলি। অনুষ্ঠানে খেলোয়াড়বৃন্দ ও স্থানীয় দর্শনার্থীরাও উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।