চুয়াডাঙ্গায় প্রয়াত আইনজীবী মমতাজ খাতুনের কল্যাণ তহবিলের টাকা প্রদান

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মমতাজ খাতুনের মরণোত্তর কল্যাণ তহবিলের ১৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এ টাকা গ্রহন করেন মরহুমের একমাত্র মেয়ে আয়শা সিদ্দীকা (স্মৃতি)।

এসময় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী, সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল, সিনিয়র আইনজীবী ওয়াহেদুজ্জামান বুলা ও ইলিয়াস হোসেন সবুজ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র আইনজীবী মমতাজ খাতুন ২০২৫ সালের ২৩ এপ্রিল বিকেলে হ্নদরোগে আক্রান্ত হয়ে ৬২ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ২০০০ সালের ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।