আলমডাঙ্গার কালিদাসপুর থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর দেড় টার দিকে উপজেলার কালিদাসপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে কালিদাসপুর উত্তরপাড়া ইমাদুল হক এর ছেলে  শাকিল আহমেদ ওরফে হৃদয় (২৭) কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা-৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ওসি মাসুদুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।