চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কানিজ ফাতেমার যোগদান

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করেছেন কানিজ ফাতেমা। গতকাল মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ে তিনি যোগদান করেন। যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

কানিজ ফাতেমা ৩০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২০১২ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিনহাজ-উল-ইসলামসহ পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।