হোগলডাঙ্গায় বিশ্রামখানা নির্মাণে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আকরাম হুসাইন খান

দামুড়হুদা অফিসঃ

দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা ৯ নম্বর ওয়ার্ড প্রাইমারি স্কুল সংলগ্ন স্থানে একটি বিশ্রামখানা নির্মাণের উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আকরাম হুসাইন খান। স্থানীয় মানুষের সুবিধা ও জনকল্যাণের কথা বিবেচনা করে বিশ্রামখানা নির্মাণের জন্য তিনি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে এগিয়ে আসেন।

এলাকাবাসীর দৈনন্দিন চলাচলের পথে ক্লান্ত পথচারী, বয়স্ক ব্যক্তি এবং বিভিন্ন কাজে আসা মানুষের জন্য একটি বিশ্রামখানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন স্থানে এমন একটি ব্যবস্থা গড়ে উঠলে সাধারণ মানুষ উপকৃত হবেন। ইঞ্জিনিয়ার মোঃ আকরাম হুসাইন খানের এমন সহযোগিতামূলক উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।