স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, নেশা জাতীয় সিরাপ, ঔষধ ও কীটনাশক উদ্ধার করেছে। তবে এসব ঘটনায় কোন চোরাকারবারীকে আটক করা যায়নি।
মহেশপুর-৫৮ বিজিবি জানায়, গত শনিবার বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭২/১-এস এর নিকট সন্তোষপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই দিন রাত ৮টার দিকে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭২/১-এস এর নিকট মানিকপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৬৯ বোতল নেশা জাতীয় সিরাপ (ডরহ ঈবৎবী ঈড়ঁময ঝুৎঁঢ়) আটক করা হয়।
এদিকে গতকাল রবিবার সকাল ৬টার দিকে মহেশপুর উপজেলার লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৮-আর এর নিকট লড়াইঘাট গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই দিন রাত সাড়ে ১২টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৫০/১-এস এর কাছে বেতবাড়িয়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১ হাজার ৫০ পিস ঔষধ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/১-এস এর কাছে হরিহরনগর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।



