মহেশপুরের শ্যামকুড় এলাকা থেকে ইয়াবাসহ এক যুবক আটক

স্টাফ রিপোর্টার
মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আশিক (২৯) মহেশপুর উপজেলার মাইবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিচ ভারতীয় ইয়াবা।


৫৮-বিজিবি জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৭-আর এর নিকট মাইলবাড়িয়া গ্রামে নায়েব সুবেদার শ্রী তাপশ কুমার সরকার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মোঃ আশিক নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিচ ইয়াবা। এ ঘটনায় আশিককে আসামী করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।