স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গায় শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোড, কৃষক ও নারী উদ্যেক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টায় শহরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংক-পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোসলেহ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের পরিচালক মো. নাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের ইভিপি ও প্রধান মো. আব্দুর রহিম। সভায় বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক একেএম আমিরুল ইসলাম , শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেেিডন্ট এসএম রাশিদুল করিম, খুলনা অঞ্চলের এসভিপি ও প্রধান সাইদুর রহমান, রাজশাহী শাখার প্রধান ও ভিপি মো. আরিফ বিল্লাহ, কার্ড ডিভিশনের এসভিপি ইকরাউর রহমান টুলু, শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজার আব্দুল হামিদ, শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা আশরাফুল আলম, খুলনা অঞ্চলের ১০ শাখার ম্যানেজারবৃন্দ, কৃষক ও নারী উদ্যেক্তারা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার চৌধুরী মো. শহীদুল্লাহ সভায় স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উদ্যেক্তা তানিয়া জোয়ার্দ্দার, মরিয়ম আক্তার হিমি ও লিজা হোসেন বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, কৃষি প্রধান এ অঞ্চলে ভূট্রা চাষে কৃষকদের শতকরা ৪ ভাগ সুদে ঋণ দেয়া হয়। এছাড়া, নারীরা সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন কোনরুপ জামানত ছাড়াই। এজন্য একটি আবেদনপত্র, ছবি, এনআইডি ফটোকপি ও পরিকল্পনা জানাতে হবে। এখাতে সর্বোচ্চ শতকরা ৭ ভাগ সুদ দিতে হবে। বাংলা কিউআর (কুইক রেসপন্স) কোড একটি মোবাইল অ্যাপস। এটি ব্যবহারের সুবিধা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয়। কিউআর কোড সহজ, ব্যয় সাশ্রয়ী ও নিরাপদ মাধ্যম। এসময় সফল উদ্যেক্তাদের মাঝে সার্টিফিকেট ও সনদপত্র বিতরণ করা হয়।
মতবিনিময় সভার প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের পরিচালক নাজিম উদ্দিন বলেন, ‘সকল ধরণের সেবা মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছিয়ে দিতে হবে। কৃষক ও ছাত্রছাত্রীদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে। এজন্য বাংক যাবে মানুষের কাছে। ঋণ নেওয়ার জন্য কেউ যেন ধৈর্য্য না হারায়। ডিজিটাল প্লাটফর্মে টাকা ব্যংকে জমা হয়। ব্যবসায়ীদদের হাতে কলমে কিউআর কোড বিষয়ে শিখিয়ে দেবেন। কৃষি খাতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ আছে। সেজন্য কৃষকরা যদি সুবিধাগুলো না জানে তাহলে কৃষি লোন কাজে আসবে না। উপজেলা ভিত্তিক তরুণদের উদ্যেক্তা তৈরীতে ‘উদ্যেক্তা ’ আবেদনপত্র জমা নেয়া হচ্ছে। তাদেরকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে। প্রথমে ৮টি জেলায় পাইলট প্রকল্প চালু করা হয়। বর্তমানে চুয়াডাঙ্গাসহ ৫৬টি জেলায় আবেদনপত্র নেয়া হচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২৮ বছর বয়সী যুবকরা আবেদন জমা দিতে পারবেন।’
মতবিনিময় সভার সভাপতি শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেম উদ্দীন আহমেদ বলেন, ‘ব্যাংকের সুবিধাগুলো গ্রামের মানুষের কাছে নিয়ে যেতে হবে। মশল্লা জাতীয় খাদ্য বছরে শতকরা ৪ ভাগ সুদে ঋণ দেয়া হয়। যারা জানেন না সেবা নিচ্ছেন না। যারা জানেন তারা সেবা নিয়ে যাচ্ছেন। ২৮ বছরের নীচে তরুণদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হচ্ছে। নারীদের পুরুষের সমান তুলনা করবেন।



