দর্শনার সাংবাদিক রয়েল হোসেনের পিতা আঃ রউফ শাহের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার দর্শনা স্টাফ রিপোর্টার রয়েল হোসেনের বাবা এবং দর্শনা দক্ষিণ চাঁদপুর মহল্লার আব্দুর রশিদ শাহার বড় ছেলে আঃ রউফ শাহ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ আছর দর্শনা দক্ষিণ চাঁদপুর মহল্লায় মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হবে। এরপর তাঁকে দাফন করার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

শ্রদ্ধাভাজন আঃ রউফ শাহের ইন্তেকালে গভীর শোক এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফুল হক ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।