বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা, শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। সোমবার সকাল ১০টার দিকে বদরগঞ্জ বাজার এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, একজন শিক্ষকের ওপর হামলার ঘটনায় তাঁরা ক্ষুব্ধ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনায় দশমী গ্রামের মুত আজগার আলীর ছেলে আদর আলীকে (৪৫) গ্রেফতার করেছে।
প্রধান শিক্ষক জাকিরুল ইসলামের অভিযোগ, রোববার দুপুরের দিকে তিনি বিদ্যালয়ের নিজ কার্যালয়ে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় আদর আলী নামের এক ব্যক্তি হঠাৎ তাঁর কক্ষে প্রবেশ করে হাতে থাকা পাইপ দিয়ে তাঁর ওপর হামলা চালান। তখন তিনি চিৎকার করে অন্য শিক্ষকদের ডাকাডাকি করেন। একপর্যায়ে হামলাকারী দেয়াল টপকে পালিয়ে যান। “আদর আলীর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাহলে কেন তিনি আমার ওপর হামলা করলেন, তা বুঝতে পারছি না।
এদিকে বিক্ষোভ ও মানববন্ধন চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। তিনি দোষি ব্যক্তিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় এলাকায় মিশ্র প্রত্রিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।