গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি
শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।