মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ছেলে শাহাবুলের হাতের ধারালো ডাসার কোপে নিহত হয়ছে বাবা হাবেল উদ্দীন (৭০)। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে নিজ ঘরে তাকে হত্যা করে। পরে সাহাবুল নিজেই হাজির হয় সদর থানায়।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, জমি জমার সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই বছর আগে হাবিলের মা মারা যায়। তারপর থেকেই সে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাধ সাধে ছেলে সাহাবুল। জমি জমা দিয়ে শুরু হয় বিরোধ। সাকালে সাহাবুল তাদের নিজ জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। সেখানে গিয়ে জানতে পারেন তাদের জমি গোপনে একজনকে বর্গা দিয়েছেন তার বাবা। এ সময় ঐ বর্গা চাষীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সে। এক পর্যায়ে ফিরে আসে বাড়িতে। ঘাস চোরানোর একটি ধারালো ডাসা নিয়ে ঘরের ভিতর প্রবেশ করে। এ সময় তার বাবা ঘুমন্ত অবস্থায় ছিলেন। ধারালো ডাসা দিয়ে বাবা হাবেলের গলায় কোপ দেয় সে। এতে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয় হাবেল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদর থানা পুলিশের একটি দল। পরে সাহাবুল নিজেই হাজির হয় থানায়। মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের ধরেই হাবেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত ঘটনা জানা যাবে।



