বেলগাছি নব দিগন্ত সংঘ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা মোহামেডান সেমিফাইনালে

স্টাফ রিপোর্টার:
বেলগাছি নব দিগন্ত সংঘ ফুটবল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করেছে চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় দীননাথপুর স্পোর্টিং ক্লাবের। টানটান উত্তেজনার এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ১-০ গোলে দীননাথপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলার একমাত্র জয়সূচক গোলটি করেন মোহামেডানের চৌকস স্ট্রাইকার মিরাজ।
খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা। দলের কোচ হিসেবে সাইডলাইনে থেকে দিকনির্দেশনা দেন ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাবের সাবেক অধিনায়ক ও চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির পরিচালক তরিকুল ইসলাম তরু। খেলোয়াড়দের উৎসাহ যোগান মোহামেডান স্পোর্টিং ক্লাবের দপ্তর সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, কোষাধ্যক্ষ আশাবুল হক আশা, নির্বাহী সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার, শফিকুল ইসলাম লিটন, জুয়েল মাহমুদ, শহিদুল কদর জোয়ার্দ্দার এবং কৃতি ফুটবলার মিজানুর রহমান মানিক প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।