আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওদাবন্ডবিল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন নওদাবন্ডবিল গ্রামের মৃত কামাল মন্ডলের ছেলে রনি (২৭) ও একই গ্রামের সিদ্দিকের ছেলে রাজন (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় রনি ও রাজনের কাছ থেকে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই এসএম নিয়ামুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় আলমডাঙ্গা থানায় মামলা করেছেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।’
পুলিশ জানিয়েছে, আটক দুই যুবককে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক



