স্টাফ রিপোর্টার
বিস্ফোরক মামলায় চুয়াডাঙ্গার সাতগাড়ী গ্রামের যুবলীগ নেতা তরিকুল ইসলাম সবুজকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সবুজের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার দিকনির্দেশনায় জেলা জুড়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) অনুজ কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সাতগাড়ী গ্রামের মজনুল হক পঁচার ছেলে তরিকুল ইসলাম সবুজকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নং-১, জি আর নং-২০৩, তারিখ- ২০২৪ সালের ৩ অক্টোবর। ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪ ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০; তৎসহ ৩/৬ ঞযব ঊীঢ়ষড়ংরাব ঝঁনংঃধহপবং অপঃ, ১৯০৮। সবুজ চুয়াডাঙ্গা পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতির দায়িত্বরত রয়েছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বিস্ফোরক মামলায় চুয়াডাঙ্গা সাতগাড়ী গ্রামের যুবলীগ নেতা সবুজ গ্রেফতার



