চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’র ১৬৩৫তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’ এ আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সঞ্চালনা করেন মিম্মা সুলতানা মিতা। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও তবলা বাদক ওস্তাদ সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আসরে স্বরচিত ছড়া, গল্প ও কবিতা পাঠ করেন মিম্মা সুলতানা মিতা, হারুন অর রশিদ, মরিয়ম সুলতানা ভুবন, জামাল উদ্দীন, হোসেন মোহাম্মদ ফারুক, ইকবাল আতাহার তাজ, মর্জিনা খাতুন, আব্বাসউদ্দীন, জি এম জোয়ার্দার, খালেকুজ্জামান, আবু নাসিফ খলিল, শহিদুল ইসলাম, হোসেন মোশাররফ, সুমন ইকবাল ইদ্রিস মন্ডল ও পূর্ণিমা সাহা।
পাঠ করা লেখা ও সাহিত্যকর্ম নিয়ে গঠনমূলক আলোচনা এবং প্রয়োজনীয় পরামর্শ দেন ইকবাল আতাহার তাজ, তৌহিদ হোসেন, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, কাজল মাহমুদ ও জি এম জোয়ার্দার।
চুয়াডাঙ্গার স্থানীয় কবি সাহিত্যিকদের এই সাহিত্যিক মিলনমেলায় শেখ পিন্টু, মশিউর রহমানসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ সাহিত্য পাঠের ১৬৩৫তম পর্বের সমাপ্তি ঘটে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।