জীবননগর অফিস
জীবননগরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জীবননগর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোর শাখার উদ্যোগে আয়োজিত সভায় জীবননগর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান শিপলু ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল।
এ সময় ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোর শাখার ডেপুটি ডিরেক্টর ডা. মোহাম্মাদ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে রোগীদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
জীবননগরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময়



