কুষ্টিয়া গোস্বামী দুর্গাপুরে শিক্ষক মোল্লা জয়নুল আবেদীন মাসুদের ইন্তেকাল

খন্দকার শাহ আলম মন্টু
কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর গ্রামের মৃত মোল্লা বদরুল আলমের ছেলে, গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোল্লা জয়নুল আবেদীন মাসুদ (৪৫) ইন্তেকাল করেছেন। গত ২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায়, মোল্লা জয়নুল আবেদীন মাসুদ দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রবিবার সন্ধ্যার দিকে গোস্বামী দুর্গাপুর বাজারে নিজ ফার্মেসিতে অবস্থানকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন, শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের নামাজে জানাজা গতকাল সোমবার সকাল ৯টায় গোস্বামী দুর্গাপুরে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, স্থানীয় শিক্ষাঙ্গন ও বিভিন্ন সামাজিক মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।