স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় দুই নারীকে আটক করা হয়েছে। গত শুক্রবার বিজিবি অভিযান চালিয়ে দুই নারী বাংলাদেশীকে আটক করে। এছাড়াও গত দুই দিনে আরো ৩টি অভিযান চালিয়ে মদ ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৪-এস এর নিকট নতুনপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১২ বোতল ভারতীয় সিরাপ (ডরহপবৎবী ঈড়ঁময ঝুৎঁঢ়) আটক করা হয়। এদিকে গতকাল শনিবার ভোর রাত ৫টার দিকে লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৭-আর নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ২৯ বোতল ভারতীয় মদ আটক করা হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৪-এস এর নিকট নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ১ হাজার ৫৬০ পিস ঔষধ উদ্ধার করা হয়।
অপরদিকে শুক্রবার বিকাল ৪টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর এর নিকট খোসালপুর গ্রামে হাবিলদার মোঃ মনির হোসেন এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক



