আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়াড় হোসেনকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শানিবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত দোলোয়ার হোসেন (৫৫) কার্যক্রম নিষিদ্ধ আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া উত্তরপাড়ার  ইসমাইল হোসেনের ছেলে।
গতকাল রাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ও ঢাকা (হেডকোয়ার্টার) এর এক বিশেষ যৌথ অভিযান চালায়। তারা চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দোলোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা (হেডকোয়ার্টার)-এর সহকারী পরিচালক মাহামুদ হাসান সাদিক। এ ঘটনায় দোলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।