চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজীব হাসান কচির শারীরিক অবস্থা স্থিতিশীল, ঢাকার মিরপুর আল হেলাল স্পেশ্যালাইজড হসপিটালে চিকিৎসাধীন

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজীব হাসান কচির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে ঢাকার মিরপুর আল হেলাল স্পেশ্যালাইজড হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
গত বুধবার বেলা আড়াইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২ টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আবার ঢাকার মিরপুর-১০ নম্বর আল হেলাল স্পেশ্যালাইজড হসপিটালে ভর্তি করা হয়েছে।
গত বুধবার বেলা দুইটার দিকে দৈনিক আজকের খাসখবরের প্রধান কার্যালয়ে অবস্থান করছিলেন রাজীব হাসান কচি। এ সময় হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। তবে উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে রাতেই অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হয়। ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে ঠিকমত চিকিৎসা সেবা না পেয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মিরপুর আল হেলাল স্পেশ্যালাইজড হসপিটালে ভর্তি করা হয়েছে বলে রাজীব হাসান কচির সহোদর জসিম জানান। সেখানে তাকে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন খানের অধিনে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ শুক্রবার এনজিওগ্রাম করার কথা রয়েছে। একই সাথে তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরা সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
রাজীব হাসান কচির চিকিৎসার সার্বিক বিষয়ে তার পরিবারের লোকজনের পাশাপাশি নিয়মিত খোঁজখবর রাখছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিক, সিনিয়র সাংবাদিক এম,এম আলাউদ্দিন, কামাল জোয়ার্দ্দার, বিপুল আশরাফ, রিফাত রহমান, মফিজুর রহমান জোয়ার্দ্দার, রানা
কাদির, আলমগীর কবীর শিপলু, মাহফুজ মামুনসহ আজকের খাসখবর পরিবারের সদস্যগণ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।