আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর নওদাবন্ডবিলে শুরু হয়েছে জুনিয়র এশিয়া মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন-২। মাদককে না বলি, যুবসমাজ খেলা ধরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এশিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন এশিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শাখা।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ডিএলএসএস স্টেশনপাড়া একাদশ ও বিসমিল্লাহ মুরগি এন্ড ফিড একাদশ। খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজকেরা জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করা সম্ভব। এ লক্ষ্যেই ধারাবাহিকভাবে এমন ক্রীড়া আয়োজন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আলমডাঙ্গা উপজেলার সাবেক আহ্বায়ক রাকিব মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মাসুম বিল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ও পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী জিহাদুল ইসলাম জিহাদ (তামিম), কাউন্সিলর পদপ্রার্থী জাহিদুল ইসলাম, সজিব আহমেদ, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাকিল উজ্জামান, রকি, জুনায়েদ নূর, রুহুল রাজ, লিপু বিশ্বাস, কালাম ও লতিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। টুর্নামেন্টের আয়োজক কমিটিতে রয়েছেন মুজাহিদ, নাইম, নাহিদ, সাইফুল, আরাফাত, লালমিয়া, রবিন, সোহাগসহ আরও অনেকে।
গোবিন্দপুর নওদাবন্ডবিল জুনিয়র এশিয়া মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন



