দামুড়হুদা অফিস
মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা খরঃবৎধপু ভড়ৎ ঃযব ঢ়বড়ঢ়ষব, ঢ়ষধহবঃ ধহফ ঢ়ৎড়ংঢ়বৎরঃু- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, দামুড়হুদার আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল অক্ষর জ্ঞান নয়, এটি মানুষের মর্যাদা, পরিবেশ সচেতনতা ও টেকসই সমৃদ্ধির ভিত্তি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএ) অর্জনে শতভাগ সাক্ষরতার কোনো বিকল্প নেই। নিরক্ষরতা দূরীকরণে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
আলোচনা সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক ও সুপারভাইজারগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দামুড়হুদায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত



