হরিণাকুণ্ডুতে অনলাইনে জুয়া খেলার সময় ২ জন গ্রেপ্তার

হরিণাকুন্ডু প্রতিনিধি:


​ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ। গত ০৫/০৯/২০২৬ তারিখ রাতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ১। মোঃ জাহিদুল ইসলাম (৩৫), পিতা-মৃত আরব আলী, সাং-ভেড়াখালী এবং ২। মোঃ আব্দুল আলিম (৩৯), পিতা-মোঃ মোকাদ্দেস হোসেন, সাং-জোড়াদহ কুঠিপাড়া, উভয় থানা-হরিণাকুণ্ডু, জেলা-ঝিনাইদহ।
​পুলিশ সূত্রে জানা যায়, ০৫/০৯/২০২৬ তারিখ রাত্র ০২.৪৫ ঘটিকার সময় হরিণাকুণ্ডু থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মোরছাঁলিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জোড়াদহ কলেজ মোড়ে জনৈক শিমুল এর চায়ের দোকানে অভিযান চালান। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা এবং জুয়ার সামগ্রী সংরক্ষণ ও ব্যবহারের অপরাধে তাদের হাতেনাতে আটক করা হয়।
​পরে থানায় এসে ধৃত আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়। উক্ত এজাহারের প্রেক্ষিতে হরিণাকুণ্ডু থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর ১৬/১৯(১) ধারায় মামলা নম্বর-০৬, তারিখ-০৫/০৯/২০২৬ইং রুজু করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপরাধ দমনে থানা এলাকার এই অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।