চুয়াডাঙ্গায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য ৩৬ সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল বাশার প্লাবন।
 সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. মুস্তাফিজুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল কাফি।
গতকাল শুক্রবার জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আহসান লাবির ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত প্যাডে চুয়াডাঙ্গা জেলা শাখার এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সদস্যসচিব হিসেবে শাকিব মাহমুদ সৈকত এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মো. ফাহিম উদ্দীন মভিন ও শাকিব হাসান দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কমিটিতে যুগ্ম সদস্যসচিব, মুখ্য সংগঠক, সংগঠক ও সদস্য পদে আরও নেতাকর্মীদের রাখা হয়েছে। সব মিলিয়ে ৩৬ সদস্যের এ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
অনুমোদিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।