নিশান মিয়া, তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা প্রদান এবং রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হিজলগাড়ী প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিজলগাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের অসঙ্গতি, সম্ভাবনা ও মানুষের সুখ-দুঃখের কথা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর সামনে উঠে আসে। তাই সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিতে হবে। চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দলীয় নেতাকর্মীদেরও মানুষের পাশে দাঁড়াতে হবে। সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, হিজলগাড়ী প্রেসক্লাব এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রেসক্লাবের সাংবাদিকরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার ধারাকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সহসভাপতি হারেজ উদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম যুদ্ধ, দপ্তর সম্পাদক আসলাম উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিলু, দর্শনা থানা যুবদলের সদস্য সচিব সাজেদুর রহমান মিলন, দর্শনা থানা কৃষকদলের সদস্য সচিব আবু তিলুয়ার রহমান মুন্না, চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মুন্না, দর্শনা থানা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বেগমপুর ইউনিয়নের বিএনপি নেতা আব্দুর রহিম বাদশা, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাব্বত আলী, তিতুদহ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী খলিল, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের সহসভাপতি লাবলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, সহসাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, অর্থ সম্পাদক আশরাফুল হক, প্রচার সম্পাদক নিশান মিয়া, দপ্তর সম্পাদক আলী আকবর, ক্রীড়া সম্পাদক রুবেল, সদস্য আহসান হাবীব শিপলু ও আশিকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফকে হিজলগাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান।
হিজলগাড়ী প্রেসক্লাবের আয়োজনে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা ও মতবিনিময় সভা



