জীবননগরে পুলিশ ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র

জীবননগর অফিস
মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে “পুলিশ ও সাংবাদিক একসাথে, মাদকের বিরুদ্ধে মাঠে, সচেতনতার বার্তা সবার সাথে” প্রতিপাদ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে জীবননগর থানা স্টেডিয়ামে প্রেসক্লাবের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় জীবননগর প্রেসক্লাব একাদশ ও জীবননগর থানা পুলিশ একাদশ অংশগ্রহণ করে। উক্ত খেলায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্,  জীবননগর থানার অফিসার ইনচার্জ  মোঃ সোলায়মান শেখ অংশগ্রহণ করেন। প্রীতি ফুটবল ম্যাচটি শেস পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।
তীব্র উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দলই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে। নির্ধারিত সময়ের খেলা শেষে জীবননগর প্রেসক্লাব একাদশ ও জীবননগর থানা পুলিশ একাদশ ১-১ গোলে ড্র করে।  খেলায় পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াবিদ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, “খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পুলিশ ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সুন্দর সমাজ গঠনে কাজ করতে চাই।”
প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা সর্বস্তরে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে।
খেলায় সাংবাদিকদের মধ্যে জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক রিপন হোসেন, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, প্রচার ও প্রকাশনা অ্যাডভোকেট আশিকুর রহমান রাজ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য- মো. শামসুল আলম, মো. আতিয়ার রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন জোয়াদ, সিনিয়র সাংবাদিক আবজালুর রহমান ধীরু, প্রেস ক্লাবের সদস্য ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান, হাসান ইমাম, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, আল আমিন মোল্লা, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, তারিকুর রহমান, এমআই আতিয়ার, ইয়াসিন উল্লাহ, আব্দুল হাকিম, রফিকুল অনিক সিদ্দিকী তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।