স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ এবং নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। গত দুই বিজিবি পৃথক ৫টি স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি জানায়, বুধবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/২-এস এর কাছে ইশ্বরচন্দ্রপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৩ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ (এস্কাফ সিরাপ) আটক করা হয়। একই দিন রাত ৮ টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৫৯/৬-এস এর কাছে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৬৪ বোতল ভারতীয় সিরাপ (এস্কাফ সিরাপ) এবং ১২ কেজি গাঁজা আটক করা হয়।
অপরদিকে বুধবার রাত ১১টার দিকে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭২/১-এস এর নিকট মানিকপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৮৯ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/১-এস এর কাছে হরিহরনগর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৮০ বোতল ভারতীয় সিরাপ (এস্কাফ সিরাপ) আটক করা হয়। এর আগে বুধবার বিকাল ৫টার দিকে উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭২/১-এস এর কাছে সন্তোষপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ২ হাজার ৮২০ পিস ঔষধ উদ্ধার করা হয়।
জীবননগর সীমান্তে অভিযান চালিয়েভারতীয় মদ ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার



