চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার
বিএনপির  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অংগ সংগঠন সমুহের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জড়ো হয়।
টাউন ফুটবল মাঠে প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মওলানা মাহাবুল হক, পবিত্র গিতা পাঠ করেন চুয়াডাঙ্গা বড় বাজার দূর্গা মন্দিরের পূরহীত প্রর্হলাল চক্রবত । পরে জেলা জাসাস ও শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  সফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন ১ তারিখে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হলেও বৈরী আবহাওয়ার কারণে আজ ৩ তারিখ এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে। সকল নেতাকর্মীরা সুশৃংখল ভাবে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রা বের করবে। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বহু দলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি রেখে গেছেন, তা বাস্তবায়নে দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ৪৮ তম এই প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সকল নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি ও শোভাযাত্রায় অংশ নেন।
পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বড়বাজার শহীদ হাসান চত্বর হয়ে কোটমোড় ঘুরে কলেজের সামনে দিয়ে কবরে রোড হয়ে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু,  পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব।
জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এর সঞ্চালন আরও উপস্থিত ছিলেন  জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন, জেলা জাসাস এর সভাপতি সহিদুল হক বিশ্বাস, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম বিলাস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, মৎমজীবী দলের সদস্য সচিব একরামুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র যুগ্ন সম্পাদক ও সাবেক কাউন্সিল সেফালি খাতুন, সাংগাঠনিক নাসরিন পারভিন, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু, পৌর যুবদলের আহবায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্য সচিব আজিজুল হক আজিজুল,  সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এম,এ হাসান, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনিস উদ্দিন,  সদস্য সচিব মাহাবুব হোসেন,  সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা ওলামা দলের সভাপতি রকিবুল ইসলাম, সদর পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল হাসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলার সকল ইউনিয়ন ও পৌর বিএনপির সকল ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ,  আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়ন ও  খাদিমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।