আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের ওঠানামা সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্ল্যাটফর্ম উঁচুকরণ ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বেলা বারোটার দিকে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের বর্তমান প্ল্যাটফর্মের উচ্চতা ও পরিসর পর্যালোচনা করে প্রয়োজনীয় উন্নয়নকাজের পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য প্রকল্পের প্রাথমিক সমীক্ষা, স্থান পরিদর্শন ও এ্যাসেসমেন্টের মাধ্যমে সম্ভাব্য কাজের পরিধি নির্ধারণ করা হবে। প্ল্যাটফর্মের পরিসর বৃদ্ধি পেলে যাত্রীদের দাঁড়ানো ও চলাচলের জন্য অতিরিক্ত জায়গা তৈরি হবে। ফলে ট্রেন আসা-যাওয়ার সময় অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা কমানোর পাশাপাশি স্টেশনের সামগ্রিক যাত্রীসেবা আরও উন্নত হবে।
রেলওয়ে কর্তৃপক্ষের এ উদ্যোগ বাস্তবায়িত হলে আলমডাঙ্গা রেলস্টেশনের দীর্ঘদিনের যাত্রী দুর্ভোগ কমার পাশাপাশি রেলসেবার মান বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আলমডাঙ্গা রেলস্টেশনে প্ল্যাটফর্ম উঁচু ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ



