মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৫০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। শনিবার বেলা ১১ টার দিকে হাড়াভাঙ্গা হাজীপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সুত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির বিশেষ টহল দল শেওড়াতলা এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৫০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ



