স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্ত থেকে আসামীবিহীন ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিজিবি পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
মহেশপুর-৫৮ বিজিবি জানায়, গতকাল শুক্রবার বেলা ১টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৯-এস এর নিকট শিংনগর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১১ বোতল নেশাজাতীয় সিরাপ (ডরহপধৎবী) আটক করা হয়। এর আগে একই দিন সকাল সাড়ে ৬টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/২-এস এর কাছে হালদারপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
জীবননগর সীমান্ত থেকে আসামীবিহীন ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার



